ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মাধবপুরে পৃথক অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ২

হবিগঞ্জের মাধবপুরে পুলিশ ২ টি পৃথক অভিযান চালিয়ে ৫৬ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে। মাধবপুর থানার ওসি আঃ রাজ্জাক জানান, বুধবার বিকালেতেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা উপজেলার মেরাশানী গ্রামে অভিযান চালিয়ে ৫০ কেজি ভারতীয় গাঁজা সহ মেরাশানী গ্রামের আবু খায়ের (মানিক মিয়া)র স্ত্রী জহুরা খাতুনকে গ্রেপ্তার করে।

অপরদিকে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এএসআই জিয়াউর রহমান বুধবার সকালে নোয়াহাটি এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি ৭শ গ্রাম গাঁজাসহ চুনারুঘাট উপজেলার আমতলী চানপুর বস্তির আব্দুল হামিদের ছেলে আব্দুল কাদিরকে গ্রেপ্তার করে।

ads
ads
ads

Our Facebook Page

↑